বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

"দাউদকান্দিতে চুরির মালামালসহ গ্রেপ্তার ৩"

"দাউদকান্দিতে চুরির মালামালসহ গ্রেপ্তার  ৩"
কুমিল্লার দাউদকান্দিতে চুরির মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার গৌরীপুর বাজারের এ্যানি টাইলস এন্ড স্যানিটারী দোকান এবং গোডাউন থেকে বিভিন্ন সময়ে চুরির ঘটনায় মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার মারুকা ইউনিয়নের উজারখোলা গ্রামের রহমত আলীর ছেলে নাঈম (২৪), জিংলাতলী ইউনিয়নের রতনপুর গ্রামের আলম মিয়ার ছেলে মোঃ মানিক(২১) এবং কচুয়া উপজেলার সাচার বাজারের বিসমিল্লাহ টাইলস দোকানের মালিক মোঃ রাব্বানী(৩০)।

গৌরীপুর বাজারের এনি টাইলস এন্ড স্যানিটারী ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন বলেন, নাইম এবং মানিক আমার দোকানের কর্মচারী ছিল। গত ছয় মাস যাবৎ আমার দোকান এবং গোডাউনের মালামালের পরিমান এবং ক্যাশের হিসাবে মালামাল গরমিল পাইতেছিলাম। বিষয়টি নিজে নিজেই পর্যবেক্ষন করি। পরে লিখিতভাবে পুলিশকে জানাই।

আর সাচার বাজারের রাব্বানী আমার দোকান থেকে পাইকারী টাইলস নিয়ে ব্যবসা করতো। বিষয়টা এমন হয়েছে যে, দোকান থেকে যদি ৫০ কার্টুনের মেমো কাটা হলে গোডাউন থেকে চলে যেতো ১০০ কার্টুন টাইলস। এভাবে আমার প্রায় ৩০ লাখ টাকার মালামাল চুরি করেছে এই চক্রটি।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য মোঃ আসাদুজ্জামান জানান, গৌরীপুর বাজারের পাইকারি টাইলস ব্যবসায়ী জসিম উদ্দিনের দোকান এবং গোডাউন থেকে টাইলস চুরি হয়েছে এমন অভিযোগে প্রথমে নাইম ও মানিক নামে তাঁর দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী সাচার বাজারের বিসমিল্লাহ টাইলস এর দোকান ও গোডাউন থেকে মালামাল উদ্ধারসহ দোকান মালিক রাব্বানীকে আটক করা হয়। এদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর